ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জুলাই গণহত্যার বিচারের জন্য জাতি ঐক্যবদ্ধ: প্রধান উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা বাংলাদেশের জনগণকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করে তুলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই গণহত্যার বিচার নিয়ে এখন পুরো জাতি ঐক্যবদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে বিচার কাজ পরিচালনা করছে বলেও তিনি আশ্বস্ত করেন।
রোববার (২২ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, স্বাধীনতার পর পাঁচ দশকে যেসব প্রয়োজনীয় সংস্কার অসম্পূর্ণ ছিল, অন্তর্বর্তী সরকার এখন সেগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে। জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই সংস্কারের সুযোগ এনে দিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, আগের সরকার বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। তবে বর্তমান সরকার বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাখার অঙ্গীকারে অটল রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী