ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৪৩ হাজার বাংলাদেশি
সৌদি আরবে চলতি বছর পবিত্র হজ পালনকালে ৩৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় বিভিন্ন সময় এ মৃত্যু ঘটনা ঘটেছে। অন্যদিকে, ইতোমধ্যেই প্রায় ৪৩ হাজার হাজি দেশে ফিরেছেন।
রোববার (২২ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, শনিবার (২১ জুন) দিবাগত রাত ৩টার দিকে দেশে ফেরেন ৪২ হাজার ৯৫০ জন হাজি, যারা মোট ১০৯টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে এসেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থায় ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৯৪৪ জন।
দেশে ফেরার ফ্লাইটগুলোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ১৭ হাজার ৮২ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ১৮ হাজার ৫৪৩ জন, এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে ৭ হাজার ৩২৫ জন হাজি দেশে এসেছেন।
চলতি বছর হজ পালনকালে মোট ৩৮ জন বাংলাদেশি মারা গেছেন, যার মধ্যে ২৭ জন পুরুষ ও ১১ জন নারী। এদের মধ্যে ২৫ জন মক্কায়, ১১ জন মদিনায়, একজন জেদ্দায় এবং একজন আরাফায় মৃত্যুবরণ করেছেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজের উদ্দেশে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন। প্রথম ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরব যাওয়া হয় ২৯ এপ্রিল এবং শেষ হজ ফ্লাইটটি পাড়ি দেয় ১ জুন। মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে, যা ৮৫ হাজার ৩০২ জন হজযাত্রীকে বহন করেছে।
হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইটে ১০ জুন দেশে ফেরেন ৩৬৯ জন হাজি। এখন পর্যন্ত মোট ৪২ হাজার ৯৫০ জন হাজি দেশে ফিরে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী