ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
নিবন্ধনের জন্য ইসিতে এনসিপির আবেদনপত্র দাখিল
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিবন্ধন শাখায় এ আবেদন জমা দেন দলটির নেতারা।
বিকেল ৪টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আবেদনপত্র জমা দেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
আবেদন জমা দেওয়ার আগে নির্বাচন কমিশন ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেন, নিবন্ধন সংক্রান্ত সব শর্ত পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ট্রাকে করে আনা হয়েছে। প্রতিনিধি দল মূল আবেদনপত্র জমা দেবে।
তিনি জানান, আবেদন জমা শেষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেইসঙ্গে দলের নেতাকর্মীদের আইন-শৃঙ্খলা বজায় রেখে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের শর্ত হল, দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়। সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথিও দেখাতে হবে। দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই শুরু করবে। নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে