ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
অবশেষে বিয়ে না করার কারণ জানালেন সালমান খান
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ও ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান তার বিয়ে না করার কারণ অবশেষে নিজেই প্রকাশ করলেন। পেশাগত জীবনে একের পর এক হিট ছবি উপহার দিয়ে সফলতা অর্জন করলেও ব্যক্তিজীবনে বরাবরই একা সালমান। বয়স ৬০-এর দোরগোড়ায় পৌঁছে গেলেও এখনও অবিবাহিত তিনি।
সালমানের জীবনে প্রেম এসেছে বহুবার—সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফসহ বলিউডের বহু জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তার সঙ্গিনী। কিন্তু কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি, কেউই হয়ে ওঠেননি তার জীবনের চূড়ান্ত সঙ্গী।
সম্প্রতি জনপ্রিয় টিভি অনুষ্ঠান "দ্য কপিল শর্মা শো"-তে অতিথি হয়ে এসে সালমান খান নিজের স্বাস্থ্য ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন। শোতে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সালমান জানান, "বিয়ে কিংবা বিচ্ছেদ—দুটোর জন্যই মানসিক প্রস্তুতি প্রয়োজন। এই বয়সে এসে এমন সিদ্ধান্ত নেওয়া খুব সহজ নয়।"
আলোচনার এক পর্যায়ে সালমান নিজেই জানান, তিনি একাধিক বিরল ও গুরুতর রোগে আক্রান্ত। তিনি বলেন, “প্রতিদিন আমার জন্য যুদ্ধের মতো। শরীরে এভি ম্যালফর্মেশন, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া ও অ্যানেউরিজম রয়েছে। এই অসুখগুলো প্রতিনিয়ত আমাকে কাবু করে দিচ্ছে। মনে হয় প্রতিদিন শরীরের একটি হাড় ভেঙে যাচ্ছে।”
এই রোগগুলো সম্পর্কে জানা গেছে, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া একটি তীব্র নার্ভজনিত রোগ, যা মুখমণ্ডলে অসহনীয় যন্ত্রণা সৃষ্টি করে এবং মারাত্মক বিপজ্জনক হতে পারে। এভি ম্যালফর্মেশন একটি জন্মগত রক্তনালির ত্রুটি, যা মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত করে। আর অ্যানেউরিজমও অত্যন্ত জটিল অবস্থা, যা অল্পতেই বিপজ্জনক হয়ে উঠতে পারে।
এমন পরিস্থিতিতে বিয়ে নিয়ে চিন্তা করাটা খুবই কঠিন বলেই মন্তব্য করেন সালমান। তবুও তিনি বলেন, শরীরের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে নিজেকে কাজের মধ্যে সক্রিয় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়