ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘রিপাবলিক বাংলা’ বন্ধে হাইকোর্টের রুল জারি
বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার কেন বন্ধ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (২২ জুন) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন।
একইসঙ্গে ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যানেলটির সম্প্রচার বন্ধে পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়।
এই বিষয়ে রিট দায়ের করেন আইনজীবী মাহমুদুল হাসান। রিটে তিনি উল্লেখ করেন, ভারতীয় এই চ্যানেলটি বাংলাদেশে সম্প্রচার করে ধর্মীয় উস্কানি ও হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। এমনকি তারা চট্টগ্রামকে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ তোলেন তিনি। এসব কারণ দেখিয়ে চ্যানেলটির সম্প্রচার দ্রুত বন্ধের দাবি জানানো হয়।
রিট আবেদনে তথ্য ও সম্প্রচার সচিব, টেলিযোগাযোগ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান ও কমিশনের সচিবসহ মোট ৬ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি