ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
চার দফা দাবিতে বিদেশ ফেরত ‘জুলাই যোদ্ধা’দের বিক্ষোভ
বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে বিদেশ থেকে ফেরত আসা শতাধিক প্রবাসী শ্রমিক রাজধানীতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। রোববার (২২ জুন) সকালে ‘জুলাইয়ে আন্দোলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত, জেলফেরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা’ ব্যানারে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে চার দফা দাবিতে এই কর্মসূচি শুরু করেন।
সকাল ১১টার দিকে পরীবাগ মোড়ে জড়ো হয়ে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল নিয়ে রওনা দেন। তবে রাজসিক মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। এতে শাহবাগ ও বাংলামোটরের সংযোগ সড়কে যানজট দেখা দেয় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।
আন্দোলনকারীরা জানান, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে ফেরত আসা এসব প্রবাসী বহুদিন ধরে পুনর্বাসন ও স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন, তবে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। তারা অভিযোগ করেন, প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।
তাদের দাবি, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আমিরাতের কারাগার থেকে ১৮৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলেও এখনো একই মামলায় আবুধাবির আল সদর কারাগারে ২৫ জন প্রবাসী বন্দি রয়েছেন। এছাড়া সিআইডির হেফাজতে আরও শতাধিক প্রবাসী এখনও আটকে আছেন।
প্রবাসীদের দাবিগুলো হলো:১. আমিরাতের বিভিন্ন কারাগারে আটক থাকা প্রবাসীদের দ্রুত মুক্তি নিশ্চিত করা।২. দেশে ফেরত আসা প্রবাসীদের ‘জুলাই প্রবাসী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি প্রদান।৩. ক্ষতিগ্রস্তদের জন্য পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন।৪. একই মামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সরকারের কোনো প্রতিনিধি বা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী