ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
২০২৫-২৬ অর্থবছরের বাজেট পাস হচ্ছে আজ
আজ পাস হচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এরপর বাজেট প্রকাশিত হবে অধ্যাদেশ আকারে। এবারের বাজেটে আলোচিত ‘কালোটাকা সাদা করার সুযোগ’ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সোনার আংটি কেনা বা চোখে কর্নিয়া প্রতিস্থাপনসহ যেসব ক্ষেত্রে ৫ শতাংশ হারে কর আরোপ ছিল, সেগুলোও উঠে যাচ্ছে।
রোববার (২২ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদনের কথা রয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ উপস্থাপন করবেন চলতি অর্থবছরের (২০২৪-২৫) সম্পূরক বাজেট, নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের প্রস্তাব। এসব প্রস্তাবের মধ্যে অর্থ অধ্যাদেশ সংশোধন ছাড়া অন্য দুটি এরই মধ্যে আইনি যাচাই (ভেটিং) প্রক্রিয়া শেষ করেছে। এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।
উল্লেখ্য, গত ২ জুন টেলিভিশনে বাজেট উপস্থাপন করেছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এবার বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।
নতুন বাজেটের লক্ষ্য হচ্ছে ৫ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা। তবে বিতর্কিত কালোটাকা সাদা করার সুযোগ থাকায় সমালোচনার মুখে তা চূড়ান্ত বাজেট থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এদিন উপদেষ্টা পরিষদ নতুন বাজেট ছাড়াও চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের অনুমোদন দেবে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী