ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
১৮তম শিক্ষক নিবন্ধন: সনদের দাবিতে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ
১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ প্রদানের দাবিতে আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে পুলিশ তাদের সরে যেতে বলে। কিন্তু আন্দোলনকারীরা সাড়া না দিলে সকাল ১১টা ২৩ মিনিটে পুলিশ জলকামান ছুড়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে, গত ১৫ জুন দুপুর দেড়টার দিকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও মিছিল করায় সেদিনও পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ওই ঘটনার সূচনা হয় জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকেই। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির একপর্যায়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পাঁচটিরও বেশি সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং লাঠিচার্জ করে। তবুও আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান ধরে রাখেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু