ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ফের আন্দোলনে নামছে সরকারি এক প্রতিষ্ঠানের কর্মকর্তারা
এনবিআর বিষয়ে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনের জন্য গঠিত কমিটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর প্রতিবাদে সংগঠনটি আবারও কলমবিরতির ডাক দিয়েছে।
আজ শনিবার (২১ জুন) এনবিআর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় সংগঠনটির নেতারা বলেন, 'রবিবার (২২ জুন) বাজেট পাসের কার্যক্রম রয়েছে। এজন্য সোমবার (২৩ জুন) ঢাকার সব দফতরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনবিআরে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি এবং অন্যান্য দফতরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দফতরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করবেন।'
তারা আরও বলেন, 'রাজস্ব বোর্ড সংস্কারে বড় বাধা এনবিআর চেয়ারম্যান। অবিলম্বে তাকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।'
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে সরকার গত ১২ মে এক অধ্যাদেশ জারি করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠন করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
পরবর্তীতে সরকার জানায়, ৩১ জুলাইয়ের মধ্যে এনবিআর বিষয়ে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এই ধারাবাহিকতায় গত ১৯ জুন শুল্ক ও কর ক্যাডারের কর্মকর্তাদের সমন্বয়ে একটি ছয় সদস্যের কমিটি গঠন করে এনবিআর। তবে এই কমিটি নিয়েই এবার আপত্তি তুলেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ