ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
পরিবেশবান্ধব পণ্যে জোর, কার্যকর পদক্ষেপে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে। একইসঙ্গে বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
শনিবার (২১ মে) রাজধানীর মিরপুরে বিএফআইডিসি’র ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রস্তাবিত শোরুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, মানসম্পন্ন সরকারি পণ্যের বিপণনে একটি আধুনিক শো-রুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার ও সরকারি পণ্যের প্রতি জনস্বীকৃতি বাড়বে।
তিনি আরও বলেন, সরকারি উৎপাদিত গৃহস্থালী কাঠসামগ্রীকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই এসব পণ্য গ্রহণ করতে পারে।
রিজওয়ানা হাসান জানান, বিএফআইডিসির তৈরি পণ্যগুলো দীর্ঘস্থায়ী, কারিগরি মানসম্মত ও দেশীয় সম্পদে সমৃদ্ধ। এ সক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি বনশিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলকভাবে দাঁড় করানো সম্ভব।
এ সময় বিএফআইডিসি কর্তৃপক্ষ পরিবেশ উপদেষ্টাকে উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তিগত সক্ষমতা এবং সম্ভাব্য শো-রুম স্থাপনের স্থান ঘুরিয়ে দেখায়। উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশনা দেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত স্থান চূড়ান্ত করে কার্যক্রম শুরু করতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী