ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইসিতে এনসিপির নিবন্ধন আবেদন কাল, যা বললেন মির্জা ফখরুল
রাজনৈতিক দল নিবন্ধনে ইসির বেধে দেওয়া সময় শেষ হচ্ছে আগামীকাল। এদিন নিবন্ধনের জন্য আবেদন করবে দলটি। এদিকে লক্ষ্য অর্জনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সবাই সাহায্য করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "এনসিপি আগামীকাল নিবন্ধনের জন্য আবেদন করবে। তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। নিঃসন্দেহে তাদের লক্ষ্য অর্জনে সবাই সাহায্য করবে।"
বিএনপি মহাসচীব বলেন, "অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ থাকলে সেই সুযোগ বাস্তবায়ন হবে।"
সরকার ভালো কাজ করলে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো তাদের সহযোগিতা করবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির এই নেতা।
জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, "ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে। আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে দিয়েছে। এগুলো সংস্কার করতে হবে।"
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, "সুইস ব্যাংকে এক বছরে অনেক টাকা জমা হয়েছে। ফ্যাসিস্টরা এই টাকা জমা রেখেছে। তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি