ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নতুন জোটে বাংলাদেশ-চীন-পাকিস্তান, উচ্চ পর্যায়ের বৈঠক
চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত এই বৈঠকে তিন দেশ যৌথভাবে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে একমত হয়েছে।
বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী সরাসরি উপস্থিত ছিলেন। ভিডিও লিংকের মাধ্যমে অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী, বৈঠকে চীনকে ত্রিপক্ষীয় প্রক্রিয়ার সূচনার উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান আমনা বেলুচ। তিনি বলেন, তিন দেশ জনকল্যাণভিত্তিক উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের গভীর সম্পৃক্ততা কামনা করেন তিনি।
তিনি আরও জানান, পাকিস্তান চীন ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ রক্ষা, সামুদ্রিক বিজ্ঞান, সবুজ অবকাঠামো, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যকার সম্পর্ক জোরদারে কাজ করতে প্রস্তুত।
বৈঠকে তিন পক্ষই ‘উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, ভালো প্রতিবেশিতা, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে’ জয়-জিতের ভিত্তিতে সহযোগিতা জোরদারে সম্মত হয়।
চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়, আলোচিত সমঝোতাগুলো বাস্তবায়নের লক্ষ্যে তিন দেশের যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি