ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
প্রথমবারের মতো হলিউড সিনেমায় চুক্তিবদ্ধ শাকিব খান
প্রথমবারের মতো হলিউড চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবরের পরিচালনায় একটি আন্তর্জাতিক থ্রিলারধর্মী সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে।
পরিচালক জানিয়েছেন, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে এবং শাকিব খান ইতোমধ্যেই এতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন।
ছবির কাহিনি হবে আন্তর্জাতিক অপরাধভিত্তিক থ্রিলার ঘরানার। শাকিব খানের বিপরীতে থাকবেন দুই নায়িকা—একজন বাংলাদেশের, অন্যজন হলিউডের। পাশাপাশি ছবির খলনায়কের ভূমিকায় দেখা যাবে হলিউডের একজন পরিচিত অভিনেতাকে।
পরিকল্পনা অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে আগামী মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রে রওনা হবেন শাকিব খান। সেখানেই সিনেমাটির আনুষ্ঠানিক প্রস্তুতি, শুটিং প্ল্যান ও অন্যান্য প্রি-প্রোডাকশন কার্যক্রম চূড়ান্ত হবে।
নির্মাতা আসিফ আকবর আশা প্রকাশ করেছেন, কাজ নির্ধারিত গতিতে এগোলে ২০২৬ সালে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।
উল্লেখ্য, আসিফ আকবর এর আগে ‘বনইয়ার্ড’, ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস’ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার সিনেমা ‘এমআর-নাইন’ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। এবার শাকিব খানকে সঙ্গে নিয়ে হলিউডে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস