ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
পুলিশের অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক
পুলিশের অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার ইকবাল বাহারকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৬টার দিকে তাকে বেইলি রোডের পুলিশ অফিসার্স মেস থেকে ডিবি পুলিশের একটি দল আটক করে।
আটকের পর ডিবি সদস্যরা ইকবাল বাহারকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তিনি বর্তমানে রয়েছেন বলে ডিএমপির একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ডিএমপির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইকবাল বাহারকে আটক করা হয়েছে। তিনি এখন ডিবির হেফাজতে আছেন। তবে বিষয়টি সেভাবে কাউকে বলা হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, ইকবাল বাহারের বিরুদ্ধে তিনটি থানায় মামলা রয়েছে। গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যার ঘটনায় রাজধানীর গুলশান, মিরপুর মডেল ও যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
ইকবাল বাহারকে গত ২৬ এপ্রিল পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (টিঅ্যান্ডআইএম) হিসেবে সংযুক্ত করা হয়। তিনি ২০১৬ সালের ১০ এপ্রিল সিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
তিনি আওয়ামী লীগ সরকারের অত্যন্ত বিশ্বস্ত কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণহারে গ্রেফতার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী