ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এনসিপিতে এক ব্যক্তি দুবারের বেশি সভাপতি পদে থাকতে পারবেন না
দলীয় সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গঠনতন্ত্র অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার সভাপতি পদে থাকতে পারবেন। এর বাইরে সুযোগ থাকছে না।
আজ শুক্রবার বাংলামোটরে দিনব্যাপী এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় দলীয় গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়।
সভা সূত্রে জানা যায়, দলের ইউনিয়ন থেকে কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে ৩ বছর। মেয়াদের সবশেষে ৯০ দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল আয়োজন করতে হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট ও দুইবার জিএস পদে থাকতে পারবে।
আরও জানা যায়, ১১ জন নির্বাচিত পলিটিক্যাল কাউন্সিল মেম্বারসহ মোট ১৫ জন মেম্বার থাকবে পলিটিক্যাল কাউন্সিলে। নির্বাচিত ১১ জনের মধ্যে অন্তত ৩ জন নারী হতে হবে। সভাপতি, সাধারণ সম্পাদক পদাধিকার বলে এবং তাদের মনোনয়নে আরো ২ জন থাকবেন। পলিটিক্যাল কাউন্সিলই নির্বাচনের আয়োজন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী