ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
৩৬ হাজারের বেশি হাজি দেশে ফিরেছেন
পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ জন বাংলাদেশি হাজি। শুক্রবার (২০ জুন) হজবিষয়ক সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বুলেটিনে জানানো হয়, ফিরতি ৯৩টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪ হাজার ১৮২ জন, সৌদি এয়ারলাইনস ১৫ হাজার ৪৫৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৬ হাজার ৯৬১ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে।
এদিকে, চলতি বছর পবিত্র হজ পালনকালে মোট ৩৬ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ৯ জন নারী। মৃতদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে মক্কায়, ১১ জন মদিনায়, একজন আরাফায় এবং একজন জেদ্দায়।
এ ছাড়া হজ চলাকালে সৌদি আরবে এখন পর্যন্ত ২৭০ জন বাংলাদেশি হাজি সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ভর্তি রয়েছেন ২৫ জন।
উল্লেখ্য, চলতি বছর হজে যাত্রা শুরু হয় ২৯ এপ্রিল, শেষ ফ্লাইট ছিল ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন এবং শেষ ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ১০ জুলাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী