ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ছয় বছর পর এশিয়ান আর্চারিতে সোনা জিতল বাংলাদেশ
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারির রিকার্ভ পুরুষ একক ইভেন্টে জাপানের মিয়াতা গাকুতোর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ।
শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত ফাইনালে ৬-৪ সেটে জয় পেয়ে দেশের জন্য গৌরব বয়ে আনেন তিনি। এই জয়ের মাধ্যমে ছয় বছর পর আন্তর্জাতিক পর্যায়ে এশিয়ান আর্চারিতে স্বর্ণপদক পেল বাংলাদেশ।
এদিন ম্যাচের শুরুটা দারুণভাবে করেন আলিফ। প্রথম সেটে ২৮-২৭ এবং দ্বিতীয় সেটে ২৯-২৮ পয়েন্টে এগিয়ে থেকে সোনার সম্ভাবনা জাগান তিনি।
তবে তৃতীয় ও চতুর্থ সেটে পিছিয়ে পড়েন আলিফ। মিয়াতা ২৮-২৭ ও ২৭-২৬ পয়েন্টে জিতে ম্যাচে সমতা ফেরান (৪-৪)। ফলে ফাইনালের ভাগ্য নির্ধারিত হয় পঞ্চম ও শেষ সেটে। সেখানে আলিফ ২৯-২৬ ব্যবধানে জয় ছিনিয়ে নেন, নিশ্চিত করেন সোনার পদক।
আলিফের এ অর্জনে তাকে এক হাজার সিঙ্গাপুর ডলার পুরস্কার প্রদান করেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন আহমেদ চপল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী