ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে শুক্রবারও বিক্ষোভ
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে শুক্রবার (২০ জুন) ছুটির দিনেও রাজপথে ছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তারা এ দাবি জানান।
সমাবেশে অংশ নেন কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতাকর্মীরা। বক্তারা সংশোধিত অধ্যাদেশকে "কর্মচারীবিরোধী" এবং "কালো আইন" হিসেবে আখ্যায়িত করেন।
বক্তারা অভিযোগ করেন, সরকার ঘোষিত ১৫ শতাংশ সুবিধা ভাতা চালু হলে বর্তমানে প্রাপ্ত ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে, যা তাদের জন্য আর্থিকভাবে ক্ষতিকর হবে। তারা বিশেষ প্রণোদনা বহাল রাখার পাশাপাশি নতুন করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানান।
এ ছাড়া সমাবেশ থেকে নবম পে-স্কেল বাস্তবায়নসহ মোট ৭ দফা দাবি তোলা হয়। দাবি আদায়ে আগামী রবিবার (২২ জুন) থেকে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, গত ২৫ মে সরকার "সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫" জারি করে, যার বিরুদ্ধে চলমান আন্দোলন শুরু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী