ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদন
অপরাধ বাড়ছে, জড়িয়ে পড়ছেন সরকারের কর্মকর্তারাও
আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারের দৃঢ় বক্তব্য কার্যত মাঠপর্যায়ে বাস্তবায়ন হয়নি। বরং দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজধানীতে, দিন দিন বাড়ছে মারাত্মক অপরাধের সংখ্যা। শুধু সন্ত্রাসীরাই নয়, এসব অপরাধে জড়িয়ে পড়ছেন সরকারের কর্মকর্তারাও—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন তথ্যই উঠে এসেছে মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদনে।
মন্ত্রিপরিষদ বিভাগের ওই প্রতিবেদনে দেখা গেছে, মে মাসে সারাদেশে সংঘটিত হয়েছে ২ হাজার ৮০৯টি গুরুতর অপরাধ। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৬৪টি বেশি। এর মধ্যে রাজধানী ঢাকায় ঘটেছে সর্বাধিক ৫৮১টি অপরাধ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম। বেশিরভাগ অপরাধের পেছনে রয়েছে রাজনৈতিক আধিপত্যের দ্বন্দ্ব, যার মধ্যে রয়েছে খুন, ধর্ষণ, জমি দখল, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা।
উল্লেখযোগ্যভাবে, শুধুমাত্র সাধারণ অপরাধ নয়—সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও বাড়ছে অভিযোগ। গেলো মাসে মাঠ প্রশাসনে কর্মরতদের বিরুদ্ধে জমা পড়েছে দুই শতাধিক অভিযোগ, যার মধ্যে ৪৪টি গুরুতর অপরাধ সংক্রান্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম আলী রেজা বলেন, বস্তুগত প্রাপ্তির আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা এটা রয়েছে। সঙ্গে যদি জবাবদিহিতার অভাব থাকে, আইনের শাসনের সঠিক প্রয়োগ না থাকে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি এটার চেক পয়েন্টগুলো খুব শক্তভাবে না থাকে তাহলে এ প্রবণতা তো বাড়বেই। মানুষের সহজাত প্রবৃদ্ধিই হচ্ছে এক ধরণের বিপদগামী হওয়া।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ফৌজদারি মামলার সংখ্যাও আগের বছরের তুলনায় ৩২ হাজারের বেশি বেড়েছে। বিশেষ করে গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক ব্যানার ব্যবহার করে বিভিন্ন চক্র সক্রিয় হয়ে ওঠে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পাশাপাশি বাজার ব্যবস্থাপনাতেও বিঘ্ন সৃষ্টি করছে। ফলে, নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী