ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
১১ মাসে রাজস্ব ঘাটতি ৬৬ হাজার ৬৭৮ কোটি
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ভ্যাট ও কাস্টমস খাতে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ হাজার ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা। সংশ্লিষ্ট সময়ে এই দুটি খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার ৮৩.১০ শতাংশ অর্জন করতে পেরেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা গত বছরের তুলনায় ৬ শতাংশ প্রবৃদ্ধি।
বৃহস্পতিবার (১৯ জুন) এনবিআরের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আদায় অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৪৬০ কোটি ৪৫ লাখ টাকা। এর বিপরীতে এখন পর্যন্ত আদায় হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি ২৬ লাখ টাকা।
সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, অর্থবছরের শেষ সময়টাতে লক্ষ্য হওয়া উচিত যতটা সম্ভব রাজস্ব আদায় নিশ্চিত করা। তিনি কমিশনারদের নিজ নিজ অধিক্ষেত্রে রাজস্ব পরিস্থিতির হালনাগাদ জানতে চান এবং বাকি সময়ের জন্য কার্যকর পরিকল্পনার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, রাজস্ব আহরণ বাড়ানো মানেই দেশের ঋণভার কমানো। এজন্য তিনি বকেয়া আদায়ের ওপর বিশেষ নজর দিতে বলেন এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করার নির্দেশ দেন।
সভায় কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন এবং অর্থবছরের অবশিষ্ট সময়েও সর্বোচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্যে একযোগে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক