ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে। অপরাধীরা সুযোগ নিতে পারছে না। গতকালের ঘটনাটিতে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটকই তার প্রমাণ।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যের স্বাস্থ্যের খোঁজ নেবার পরে একথা জানান তিনি।
পল্টনের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের কাছে তথ্য ছিল, চট্টগ্রাম থেকে একটি গাড়ি আসছে। যেটার ভেতরে মাদক আছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির লালবাগ বিভাগের একটি টিম ফকিরাপুল এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এই সময় একটি গাড়িকে থামার সিগন্যাল দিলে গাড়িটি সামনে এগিয়ে যায়। প্রায় ৬০০ গজ সামনে যাওয়ার পর গাড়িটি থামানো হয়।
উপদেষ্টা বলেন, গাড়ি থেকে একজন গুলি করে করলে আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়। এরমধ্যে অভিযানে নেতৃত্ব দানকারী সহকারী পুলিশ কমিশনার আহত হয়েছেন। এ ছাড়া আহতদের মধ্যে একজন কনস্টেবল ও এএসআই রয়েছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার ও গাড়ি জব্দ করা হয়েছে। গাড়ি থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এতে গুরুতর আহত হয় পুলিশের সহকারী উপ পরিদর্শক আতিক হাসান এবং কনস্টেবল সুজন। আতিকের পেটের বাম পাশে এবং সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত পুলিশ সদস্যদের পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আহত হয়েও মাদক কারবারি চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
পুলিশের অস্ত্র ব্যবহার নিয়ে কথা উঠেছে, কিন্তু সন্ত্রাসীদের হাতে ভারী অস্ত্র- এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ঘটনায় ভারী অস্ত্র ব্যবহার হয়নি। পিস্তল ব্যবহার হয়েছে।
পুলিশের জীবন রক্ষায় যে অস্ত্র নিয়ে কাজ করছে, এটা যথেষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, পুলিশের যে ধরনের অস্ত্র দরকার সেটা দিয়েই কাজ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী