ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
খাগড়াছড়ি সীমান্তে আবারও বিএসএফের পুশ-ইন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও বাংলাদেশিদের পুশ-ইন করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে বিএসএফ সীমান্তের কাঁটাতার ফাঁক করে নারী ও শিশু-সহ মোট ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়।
পুশ-ইন হওয়া ব্যক্তিরা বর্তমানে বিজিবির তত্ত্বাবধানে স্থানীয় একটি স্কুলে অবস্থান করছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ১২ জনের বাড়ি নড়াইল জেলায় এবং একজনের বাড়ি যশোরে।
মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওসমান আলী জানান, এরা সবাই ভারতের মহারাষ্ট্র রাজ্যে ইটভাটা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। কারও ভারতে যাওয়ার সময় ২০ বছর আগে, আবার কেউ ৯ বছর আগে অবৈধপথে সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, এর আগেও খাগড়াছড়ির সীমান্ত দিয়ে অন্তত ১৪৫ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ। নতুন এই ১৩ জন বাদে বাকিদের এরই মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী