ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে থাকবে সরকারি ছুটি
আগামী ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার দেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ৫ আগস্ট ছুটি ঘোষণা করা হবে এবং এটি এ বছর থেকে প্রতি বছর পালিত হবে।
তিনি আরও জানান, এই দিবসকে ঘিরে জুলাই মাসজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। ১ জুলাই থেকে শুরু হয়ে মূল ইভেন্ট শুরু হবে ১৪ জুলাই, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত এবং জুলাই মাসে যেভাবে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই আবেগ ও চেতনাকে পুনরায় জাগ্রত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
কী কী কর্মসূচি থাকছে, সে বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে আগামী সোমবার, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে।
এছাড়া, বৈঠকে অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক করা হয়েছে গবেষক সিআর আবরারকে।
পাশাপাশি, ৫ আগস্টের আগে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই ঘোষণাপত্র তৈরির দায়িত্বে থাকবে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বাধীন আরেকটি কমিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী