ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার বিরুদ্ধে অ্যামিকাস কিউরি নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে একজন অ্যামিকাস কিউরি (আদালতের সহায়ক বন্ধু) নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১৯ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এই আদেশ দেন। সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এই মামলার আরেক আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম (৪০)।
উল্লেখ্য, গত ২৫ মে আদালত শেখ হাসিনা ও শাকিল আলমকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়। ২৬ মে দুইটি জাতীয় দৈনিকে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও তারা আদালতে উপস্থিত হননি।
মামলার পটভূমিতে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এমন একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে সিআইডির ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত করা হয় এটি শেখ হাসিনার কণ্ঠ। এই প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন আদালত অবমাননার অভিযোগপত্র জমা দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী