ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘গুম কমিশনে ২৫৩ জনের অভিযোগ প্রমাণিত’
বাংলাদেশে গঠিত গুম বিষয়ক অনুসন্ধান কমিশনের কাছে আসা অভিযোগের মধ্যে ২৫৩ জন গুমের অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোট ১ হাজার ৮৫০টি অভিযোগ বিশ্লেষণ করে দেখা গেছে, ২৫৩ জনের গুম সংক্রান্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এতে প্রমাণিত হয় যে বিগত সরকারের সময় গুম ছিল একটি সংগঠিত ও কাঠামোগত প্রক্রিয়া। ইসলামি উগ্রবাদের হুমকিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ‘জঙ্গিবাদবিরোধী’ অভিযানের ছায়াতলে গুমের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা সুসংহত করা, আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি শাসনের পথ প্রশস্ত করা হয়।
তিনি জানান, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে ছিলেন শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলীসহ নানা পেশার মানুষ। ওই সময় বিচারব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রভাবিত করা হয় এবং গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করা হয়। এমনকি কিছু নাগরিককে বেআইনি উপায়ে ভারতের বাহিনীর হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে।
তিনি আরও বলেন, “এটি শুধুমাত্র জঙ্গি দমনের সময় কিছু কর্মকর্তার ভুল সিদ্ধান্তের ফল নয়। বরং এটি ছিল একটি পরিকল্পিত দমনযন্ত্র, যা ‘জঙ্গিবাদবিরোধী’ প্রচারণাকে আড়াল হিসেবে ব্যবহার করেছে।”
বিচারপতি মইনুল ইসলাম জানান, গুম হওয়া এবং এখনও ফিরে না আসা ১২ জনের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শেষ হয়েছে এবং তাদের গুমে কারা জড়িত তা প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। তবে চলমান তদন্তের কারণে এ বিষয়ে এখনই বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।
তিনি বলেন, গুমের ঘটনায় সবচেয়ে বেশি জড়িত র্যাব। পাশাপাশি বাংলাদেশি গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি কিছু ভারতীয় গোয়েন্দা সদস্যের সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গেছে। বাংলাদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। তবে ভারতীয়দের বিষয়ে বাংলাদেশ কিছু করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি