ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইরান থেকে ফিরছে ৭০ বাংলাদেশি
ইসরায়েলের টানা হামলার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত ৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার। তাদের পাকিস্তান হয়ে স্থলপথে পাঠানোর পরিকল্পনা চলছে বলে ঢাকা, তেহরান ও ইসলামাবাদে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সূত্রগুলো জানায়, যারা ইরান ছাড়তে ইচ্ছুক, এমন ৭০ জন বাংলাদেশিকে ফেরত পাঠাতে পাকিস্তান সরকার নীতিগতভাবে সম্মতি দিয়েছে। পুরো প্রক্রিয়া শেষ করে আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার পর কয়েক দিনের মধ্যেই এই কার্যক্রম শুরু হতে পারে।
বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানান, পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার এবং সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে কবে নাগাদ প্রথম দফায় বাংলাদেশিরা পাকিস্তানে প্রবেশ করতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আবদুর রউফ মণ্ডল বলেন, “দূতাবাস তৎপর রয়েছে। ঢাকা থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।”
এদিকে ইসরায়েলের হামলায় তেহরানের একটি কূটনৈতিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে বিভিন্ন দেশের দূতাবাস কর্মকর্তারা বাস করতেন। ক্ষতিগ্রস্ত বাসাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলামের বাসভবনও। যদিও হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না।
এক ফেসবুক পোস্টে ওয়ালিদ ইসলাম জানান, নৌবাহিনীর বেজ ক্যাম্পের পাশে অবস্থিত সব বাসা ধ্বংস হয়ে গেছে। তার বাসাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি খবর পেয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী