ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
৩৫ বছর অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছেন টম ক্রুজ
দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে হলিউড সুপারস্টার টম ক্রুজ তার ক্যারিয়ারের প্রথম অস্কার পেতে চলেছেন। ‘মিশন ইম্পসিবল’ খ্যাত এই অভিনেতাকে এবার সম্মানসূচক অস্কার প্রদান করবে অস্কার অ্যাকাডেমি।
সম্প্রতি গভর্নরস অ্যাওয়ার্ডসের জন্য ঘোষিত তালিকায় টম ক্রুজের নাম প্রকাশ করেছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। শুধু তিনিই নন, আরও সম্মানিত হবেন কোরিওগ্রাফার ডেবি অ্যালেন, ‘ডু দ্য রাইট থিং’ সিনেমার প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং কিংবদন্তি সংগীতশিল্পী ডলি পার্টন।
অ্যাকাডেমি সভাপতি জ্যানেট ইয়াং বলেন, “এই বছরের গভর্নরস অ্যাওয়ার্ডসে এমন চারজন গুণী শিল্পীকে সম্মান জানানো হচ্ছে, যারা তাদের অসাধারণ ক্যারিয়ার ও বিনোদন জগতে অবদানের মাধ্যমে অনন্য হয়ে উঠেছেন।”
টম ক্রুজ এতদিনে অস্কার না পেলেও ক্যারিয়ারে চারবার মনোনয়ন পেয়েছেন। ‘বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’-এর জন্য সেরা অভিনেতা বিভাগে, ‘ম্যাগনোলিয়া’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে এবং ‘টপ গান: ম্যাভেরিক’-এর জন্য সেরা ছবির মনোনয়নে স্থান পেয়েছিলেন তিনি।
বিশ্বব্যাপী জনপ্রিয় এই অভিনেতার ঝুঁকিপূর্ণ স্টান্ট এবং একনিষ্ঠতা তাকে শুধু অ্যাকশন তারকাই নয়, একজন অনুপ্রেরণাদায়ক পারফর্মার হিসেবেও তুলে ধরেছে, যা এবার অস্কার অ্যাকাডেমির স্বীকৃতি পাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)