ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘যারা এনসিসি গঠনের বিপক্ষে, তারা ফ্যাসিবাদী কাঠামোয় থাকতে চায়’
কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিপক্ষে মতামত দিয়েছে বলে জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন যারা এনসিসি গঠনের বিপক্ষে, তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান।
বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকের বিরতিতে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন সরকার কি আগের ফ্যাসিবাদী কাঠামো ধরে রাখতে চায়? তাঁর মতে, কিছু রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিপক্ষে মত দিয়ে প্রকারান্তরে সেই পুরোনো কাঠামোতেই থাকতে চায়।
তিনি বলেন, যারা এনসিসি চায় না, তারা মূলত ক্ষমতার কেন্দ্রীভবন ও ফ্যাসিবাদী চিন্তা থেকে বের হতে পারছে না।
মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বলেন, গত ১৬ বছরে মানবাধিকার কমিশন নীরব ছিল। দুদক ও নির্বাচন কমিশন কার্যত একটি দলের আজ্ঞাবহ হয়ে পড়েছিল, তাই তারা জনগণের আস্থা হারিয়েছে।
জুলাইয়ের গণ অভ্যুত্থানকে শ্রদ্ধা জানিয়ে তিনি সব রাজনৈতিক দলকে এনসিসি গঠনের বিষয়ে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গঠনে আমাদের লক্ষ্য হচ্ছে নির্বাহী বিভাগের একক কর্তৃত্ব কমিয়ে ভারসাম্য আনা। এজন্য এনসিসি গঠন জরুরি।
তবে তিনি কিছু শর্তও জুড়ে দেন। তাঁর মতে, সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ক্ষমতা এনসিসির হাতে থাকা উচিত নয়। একইভাবে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকেও এই কাঠামোর বাইরে রাখা উচিত। এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর