ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
১ মাস পর লিখে ফারিয়ার পোস্ট, নেটিজেনদের কৌতুহল
কারামুক্তির এক মাস পেরিয়ে অবশেষে জনসম্মুখে এলেন নুসরাত ফারিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রাণবন্ত ছবি শেয়ার করে তিনি লেখেন, “১ মাস পর…।”
গত ১৮ মে ঢাকার ভাটারা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এই ঢালিউড অভিনেত্রী।
ঘটনার পর সেই সময় মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। তবে ২০ মে আদালত থেকে জামিন পাওয়ার পর কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন নুসরাত ফারিয়া। এরপর থেকেই তিনি ছিলেন আড়ালে—নীরব, নিভৃত।
এক মাস পেরিয়ে অবশেষে আবারও সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন ফারিয়া। খোলা চুল, ঠোঁটে মৃদু হাসি। শেয়ার করা ছবিগুলোর মাধ্যমে যেন ভক্তরা পুরোনো ফারিয়াকে নতুন আলোয় খুঁজে পেলেন।
তার ওই ছবিতে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেন। নেটিজেনদের একজন লেখেন, “ঘটনা ভুলে যাও, শিক্ষা ভুলে যেও না।” আরেকজন লেখেন, “অফুরন্ত ভালোবাসা রইলো ফারিয়া আপু!” আরেকজন লেখেন, “কাজ চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল