ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
অভিমান ভাঙল জামায়াতের
লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে জামায়াত সাধুবাদ জানিয়েছে। তবে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন বৈঠকের পরে যৌথ বিবৃতি ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের গতকাল মঙ্গলবারের দ্বিতীয় ধাপের মুলতবি সভা প্রতীকী বয়কট করেছিলেন। গতকাল প্রধান উপদেষ্টা জামায়াতের আমিরের সঙ্গে তাঁদের আপত্তির বিষয়টি নিয়ে কথা বলেছেন বলেও জানান মোহাম্মদ তাহের।
আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনের দুপুরে এক বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের যৌথ ঘোষণায় নিজেদের উপেক্ষিত মনে করায় সংলাপে যোগ দেয়নি জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। তবে পরদিনই সংলাপে অংশ নেন তাঁরা।
এ প্রসঙ্গে জামায়াতের নেতা তাহের জানান, লন্ডন সফরের কিছু বিষয়ে আমরা আগে থেকেই আপত্তি জানিয়েছিলাম, যেটা দলীয় অবস্থানের অংশ। প্রধান উপদেষ্টা গিয়েছিলেন পুরস্কার ও অর্থ ফেরত আনতে। তাঁর উপস্থিতিতে তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেটিকে আমরা ইতিবাচকভাবে দেখেছি। নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়েও আমাদের কোনো আপত্তি নেই। তবে জাতির উদ্দেশে ভাষণে যেভাবে তিনি তা তুলে ধরেছেন, সেটি দেশে ফিরে আলোচনা করে জানানো হলে আরও ভালো হতো।
যৌথ বিবৃতির বিষয়ে কড়া সমালোচনা করে তাহের বলেন, বিশ্ব ইতিহাসে বিরোধী দলের সঙ্গে এমন যৌথ বিবৃতির নজির নেই। এতে মনে হচ্ছে, দেশে এমন সংস্কৃতি চালু হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা যাঁর সঙ্গে কথা বলবেন, তাঁর সঙ্গেই যৌথ বিবৃতি দেবেন। এতে অন্যান্য দল অস্বস্তি বোধ করছে। আমাদের আপত্তি ছিল ওই যৌথ বিবৃতি ও সংবাদ সম্মেলন ঘিরেই, বিএনপির প্রতি নয়।
তিনি আরও বলেন, আমাদের মনে হয়েছে, প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন। এভাবে চলতে থাকলে সংস্কার কমিশনের কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই গতকাল প্রতীকী প্রতিবাদ হিসেবে সংলাপে অংশ নেইনি। তবে তিনি জানিয়েছেন, সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিরা জামায়াত নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এবং পরে প্রধান উপদেষ্টা দলের আমিরের সঙ্গে কথা বলেছেন।
তাহের বলেন, আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি, প্রধান উপদেষ্টা বিষয়গুলো বুঝেছেন এবং আশ্বস্ত করেছেন যে তাঁর সরকার নিরপেক্ষ। আগামীতে আরও সতর্ক থেকে সকলের অংশগ্রহণ নিশ্চিত করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। সে কারণেই আমরা আজকের সংলাপে যোগ দিয়েছি।
তাহের স্পষ্ট করে বলেন, আমরা কোনো অবস্থায় অচলাবস্থা চাই না। বরং সরকারকে সবসময় সহযোগিতা করেছি। তবে ভুল হলে তার প্রতিবাদ করতেই হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী