ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রধান বিচারপতি ও সেনাপ্রধান নিয়োগ নিয়ে এনসিপি’র ভিন্ন সুর
জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এনসিসি'র কাঠামোগত কিছু বিষয়ে দলটির মতপার্থক্য রয়েছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বুধবার (১৮ জুন) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে সংসদীয় হাউজ এখনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছায়নি। আমরা (এনসিপি) এনসিসি গঠনের প্রস্তাবকে সমর্থন জানাই, তবে কাঠামো নিয়ে আমাদের কিছু মতভেদ রয়েছে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন, দুদক, পিএসসি, মানবাধিকার কমিশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থায় নিয়োগ আগের পদ্ধতিতে নয়, বরং স্বচ্ছ প্রক্রিয়ায় হোক—এটাই আমাদের দাবি। আর সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং প্রধান বিচারপতির নিয়োগ এনসিসি'র আওতার বাইরে রাখার পক্ষপাতী আমরা।
সংলাপে অংশ নিয়ে একই বিষয়ে মত প্রকাশ করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ছাড়া রাষ্ট্রের কাঠামোগত সংস্কার অসম্পূর্ণ থেকে যাবে। তাই এটি এখন অপরিহার্য।
তিনি আরও বলেন, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল এনসিসি নিয়ে এখনো কিছুটা দ্বিধায় থাকলেও, বেশিরভাগ দল এই প্রস্তাবের সঙ্গে ইতোমধ্যে একমত পোষণ করেছে। আমরা আশা করছি, বিরোধী মতামতও শিগগিরই একমত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী