ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাতিল হতে চলেছে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ
অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য ঘোষিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আবাসন খাতে অপ্রদর্শিত আয় (কালো টাকা) বৈধ করার যে সুযোগ রাখা হয়েছিল, তা বাতিল হতে চলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তীব্র সমালোচনার মুখে এই সিদ্ধান্ত থেকে সরে এসে সরকার নতুন অধ্যাদেশ জারি করতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের ওই কর্মকর্তা বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকেও এ নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। পরে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে এটা থাকবে না।"
এর আগে সিপিডি ও টিআইবি-সহ বিভিন্ন মহল থেকে এই উদ্যোগের কঠোর সমালোচনা করা হয়, যেখানে এটিকে "অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থি" হিসেবে আখ্যায়িত করা হয়। এমনকি বাজেট উপস্থাপনের পরদিন অর্থ উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন, অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখা 'ভালো কিছু হয়নি'।
উল্লেখ্য, গত ২ জুন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ যে বাজেট উত্থাপন করেছিলেন, সেখানে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করে বৈধ করার সুযোগ রাখা হয়েছিল, তবে এজন্য পাঁচ গুণ পর্যন্ত বেশি কর দিতে হতো। এই বিধান বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বা ভবন কেনার ক্ষেত্রে করের হার বাড়িয়ে কালো টাকা সাদা করার একটি পথ তৈরি করেছিল।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বারবার কালো টাকা সাদা করার সুযোগ রাখবে না বলে অঙ্গীকার করেছিল। গত সেপ্টেম্বরে নগদ টাকা ও শেয়ারসহ ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হলেও আবাসন খাতে সেই বিধান বলবৎ ছিল। এখন তীব্র সমালোচনার মুখে সেই সুযোগও বাতিলের পথে। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এনবিআরের ইঙ্গিত অনুযায়ী এটি নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল