ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে ভুয়া পর্যবেক্ষক ঠেকাতে ইসির নতুন নীতিমালা
নির্বাচনকে সামনে রেখে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫’ প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হামিদ।
মঙ্গলবার (১৭ জুন) তিনি জানান, নির্বাচনের বিভিন্ন প্রস্তুতির অংশ হিসেবে পর্যবেক্ষণ নীতিমালাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগির এ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হবে।
ইসি জানায়, অতীতে ভুয়া প্রতিবেদন দিয়েছে এমন সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে আর নিবন্ধন দেবে না ইসি। একই সঙ্গে যেসব সংস্থা নিবন্ধন পেলেও ভোট পর্যবেক্ষণ করেনি তাদের নিবন্ধনও নবায়ন হবে না। এমন বিধান রেখে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
ইসি সূত্রগুলো জানিয়েছে, এরই মধ্যে নীতিমালা সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এখন কেবল তা জারি করার পালা। নতুন এ নীতিমালা জারি হলে ২০২৩ সালের নীতিমালাটির আর কোনো কার্যকারিতা থাকবে না। ফলে আগের সংস্থাগুলোর নিবন্ধনও বাতিল করা হতে পারে।
কমিশন সূত্রে জানা গেছে, নতুন নীতিমালায় পর্যবেক্ষকের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে এইচএসসি বা সমমান করা হয়েছে (পূর্বে ছিল এসএসসি)। এছাড়া পূর্বের অন্যান্য যোগ্যতা প্রায় একই থাকছে।
এই নীতিমালা কার্যকর হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী