ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সচিবালয়ে টানা বিক্ষোভ, প্রত্যেক মন্ত্রণালয় থেকে মিছিলের ডাক
সরকারি চাকরি সম্পর্কিত অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। মঙ্গলবারও (১৮ জুন) তারা সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছেন। আগামীকাল বুধবার প্রতিটি মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা এসেছে কর্মীদের পক্ষ থেকে।
মঙ্গলবার বেলা ১১টার পর সচিবালয়ের বাদামতলায় কর্মচারীরা জড়ো হন। এরপর মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে অবস্থান নেন তারা। সেখানেই বক্তব্য দেন বাংলাদেশ সচিবালয় ঐক্য ফোরামের নেতারা—যার মধ্যে ছিলেন কো-চেয়ারম্যান মো. বাদিউল কবির, মো. নুরুল ইসলাম এবং কো-মহাসচিব নজরুল ইসলাম।
নুরুল ইসলাম বলেন, আমাদের আন্দোলন থেমে নেই বরং আরও জোরদার হচ্ছে। আগামীকাল প্রত্যেক মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
আরেক কো-চেয়ারম্যান বাদিউল কবির বলেন, সারাদেশে আমাদের আন্দোলন চলছে। যতদিন অধ্যাদেশ বাতিল না হবে, ততদিন আমরা রাজপথে থাকব।
বক্তব্য শেষে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা আবারও বাদামতলায় জড়ো হন এবং সেখান থেকে মঙ্গলবারের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী