ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
তেলের দাম বাড়ানোর বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
ইরান-ইসরায়েল সংঘাতের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দামে প্রভাব না পড়া পর্যন্ত দাম বাড়ানোর বিষয়ে অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সংঘাতের প্রেক্ষাপটে দেশের জ্বালানি তেলের বাজারে কোনো তাৎক্ষণিক প্রভাব পড়বে কি না— জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আমাদের ওপর চাপ সৃষ্টি হতে পারে। তবে এখনই বাণিজ্যে বড় ধরনের কোনো প্রভাব পড়ছে না।”
তিনি জানান, “আজ আমরা যে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছি, সেটি পুরোনো দামে। সৌভাগ্যক্রমে আমাদের আগের দামে গ্যাস পাওয়া যাবে। তবে ভবিষ্যতে নতুন করে কিছু আমদানি করতে গেলে তখন মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে।”
বিশেষ কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমরা এখন যে সার ও এলএনজি আনার সিদ্ধান্ত নিয়েছি, সেটি পুরোনো চুক্তির ভিত্তিতে। কিন্তু সামনে পরিস্থিতি বদলালে তখন বিবেচনায় আনতে হবে।”
যুদ্ধ দীর্ঘায়িত হলে বিকল্প কৌশলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই জ্বালানি মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে। কারণ আমাদের এলএনজির ওপর নির্ভরতা বেশি। শুধু জ্বালানি নয়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলেও সমস্যা হতে পারে। তবে আমার ধারণা, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী