ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২
দুই উপদেষ্টার পদত্যাগ দাবি ইশরাক অনুসারীদের
অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধিদের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীরা। মঙ্গলবার সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে এই দাবি জানান তারা। 'আমরা ঢাকাবাসী' ব্যানারে চলমান আন্দোলনের অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করেন।
এর আগের দিন সোমবার নগর ভবনের সামনেই এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন ঘোষণা দেন যে, নাগরিক সেবা চালু রেখেই আন্দোলন চালিয়ে যাবেন তারা। ইশরাক বলেন, "আপিল বিভাগের রায়ের ভিত্তিতে আমি বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি পেয়েছি অথচ সরকার এখনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়নি।"
তিনি আরও বলেন, "নাগরিক সেবা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে আমরা সতর্ক। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধনের মতো জরুরি সেবা অব্যাহত থাকবে।"
ইশরাক জানান, আন্দোলনের পাশাপাশি তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করছেন এবং তা চলবে। তিনি ঈদের সময় নিরলসভাবে কাজ করা পরিচ্ছন্নতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, "তারা ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।"
এদিকে মঙ্গলবার নগর ভবনের একটি সভায় ইশরাক হোসেনকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। সভার ব্যানারে তাকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র’ হিসেবে উল্লেখ করা হয়।
এ পরিস্থিতিতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক বিবৃতিতে বলেন, “মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন লঙ্ঘন করেনি। যেহেতু বিষয়টি এখনো বিচারাধীন এবং গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে তাই শপথ নেওয়ার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “এইভাবে নগর ভবন দখল করে ক্ষমতা প্রদর্শন করা দায়িত্বজ্ঞানহীন এবং এটি নাগরিক সেবায় ব্যাঘাত ঘটায়। একই সঙ্গে এটি আইনের শাসনেরও পরিপন্থী।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে এসিআই
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস
- ইপিএস প্রকাশ করেছে ঢাকা ডায়িং