ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
তারেক-ইউনূসের ঘোষণায় ক্ষুব্ধ জামায়াত: ঐকমত্য কমিশনের বৈঠক বর্জন
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার পর আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি দল এতে অংশ নেয়নি।
জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র জানিয়েছে, জামায়াতের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, তারা আজকের বৈঠকে থাকবে না। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূস-এর মধ্যে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে জামায়াতকে উপেক্ষা করা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ তারা আজকের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও কমিশনের পক্ষ থেকে জামায়াতকে দুই ঘণ্টা পরে হলেও সংলাপে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
আজকের সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের প্রতিনিধিও বৈঠকে অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে সাধারণত নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্ব দিয়ে থাকেন। ঈদের আগের (৩ জুন) বৈঠকে তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ। সেদিন সকালে দলের সংবাদ সম্মেলন থাকায় তারা দুপুরের বিরতির পর সংলাপে যোগ দিয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ