ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সাবেক ভূমিমন্ত্রী জাভেদের ৬০০ বাড়ির খোঁজ
পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে তার ও সংশ্লিষ্টদের নামে প্রায় ৬০০ বাড়ি ও ফ্ল্যাট পাওয়া গেছে। এর মধ্যে শুধু যুক্তরাজ্যেই ৩৪৩টি বাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় ১ হাজার ২৫ কোটি টাকা। এছাড়াও, বিভিন্ন ব্যাংক হিসাবে আরও ৩৫ কোটি টাকার সম্পদ রয়েছে বলে দুদক নিশ্চিত করেছে।
সোমবার (১৬ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন।
তিনি বলেন, সরকার পরিবর্তনের পর এসব সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে আবেদন করা হয়, যার ভিত্তিতে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) ইতোমধ্যেই কিছু সম্পদ জব্দ করেছে।
চেয়ারম্যান জানান, পাচার করা অর্থে এই সম্পদগুলো গড়ে তোলেন জাভেদের ভাই রনি, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের দুই পুত্রসহ আরও অনেকে। তাদের বিরুদ্ধেও জব্দ আদেশ কার্যকর করতে দুদক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে।
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নামেও দুর্নীতির অভিযোগ এনে দুদক জানায়, বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে তিনি মৎস্য খামার, কর ফাইলের তথ্য গরমিলসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন, যার অনুসন্ধান চলছে।
এছাড়া, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার অর্থপাচার সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
দুদক চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, অর্থপাচারকারীদের সঙ্গে কোনো সমঝোতা নয়, বরং আদালতের অনুমতি পেলে যুক্তরাজ্যে জব্দকৃত সম্পদ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী