ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড
বিভিন্ন প্রতিবন্ধকতা ও অস্থিরতা সত্ত্বেও কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। ২০২৪-২৫ অর্থবছরের ১৫ জুন পর্যন্ত বন্দরে মোট ৩১ লাখ ৭১ হাজার ৭৭৯ টিইইউস (২০ ফুট সমমান) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪.৬৩ শতাংশ বেশি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে পুরো বছরের কনটেইনার হ্যান্ডলিং ছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস। এর আগের অর্থবছর ২০২২-২৩-এ হ্যান্ডলিং হয়েছিল ৩০ লাখ ৭ হাজার ৩৭৫ টিইইউস। চলতি অর্থবছরের এখনও ১৫ দিন বাকি থাকলেও আগের পুরো বছরের রেকর্ড ইতোমধ্যে অতিক্রম করেছে বন্দর।
বন্দর কর্তৃপক্ষের মতে, এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে অটোমেশন সেবা চালু, ই-গেট পাস ব্যবস্থা, আধুনিক কনটেইনার অপারেটিং সিস্টেম এবং অবকাঠামোগত উন্নয়ন। এছাড়া ব্যবহারকারীদের নিয়মিত কনটেইনার ডেলিভারি গ্রহণ এবং সক্রিয় যোগাযোগও কার্যক্রম সচল রাখতে সহায়ক হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব (জনসংযোগ) মো. নাহিদ মোস্তফা জানান, রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘমেয়াদি বন্যা, ঈদের ছুটি, কাস্টমস কর্মকর্তাদের কলমবিরতি এবং পরিবহন ধর্মঘটের মতো প্রতিবন্ধকতা থাকলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মিলিত প্রচেষ্টায় হ্যান্ডলিং বেড়েছে।
তিনি আশা প্রকাশ করেন, বর্তমান ধারাবাহিকতা বজায় থাকলে চলতি অর্থবছর শেষে চট্টগ্রাম বন্দর কনটেইনার হ্যান্ডলিংয়ে আরও এক নতুন মাইলফলকে পৌঁছাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও ৫ জন