ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
‘৫ লাখ যুব নারীসহ ৯ লাখ তরুণ প্রশিক্ষণে দক্ষ হবে’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, যুব উন্নয়ন অধিদপ্তর ২০২৮ সালের মধ্যে ৫ লাখ যুব নারী-সহ মোট ৯ লাখ তরুণকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলবে।
সোমবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, যেসব তরুণ চাকরি বা প্রশিক্ষণের বাইরে রয়েছে—তাদের মধ্যে ৯ লাখকে অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে কাজ শুরু হয়েছে। এর মধ্যে নারীদের অংশগ্রহণ থাকবে ৬০ শতাংশের বেশি।
আর্ন নামের এ প্রকল্পের মাধ্যমে কর্মমুখী ও পরিবেশবান্ধব খাতে যুবদের দক্ষতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি কর্মসংস্থান তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ সহায়তা দেওয়া হবে।
প্রকল্পের আওতায় ১৫ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেওয়া হবে ছয়টি ক্যাটাগরিতে। অংশগ্রহণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কমপক্ষে ৬০ শতাংশ নারী, ২ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও ১ শতাংশ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু