ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সচিব ও ২ সংস্থার প্রধানের কাছে ইসির জরুরি চিঠি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্থাপনাগুলোর সংস্কার ও মেরামত কার্যক্রমের অগ্রগতির তথ্য চেয়ে চারজন সচিব এবং দুই সংস্থার প্রধান প্রকৌশলীকে জরুরি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৬ জুন) ইসির উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান এ সংক্রান্ত চিঠিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠান।
এতে জানানো হয়, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ভোটকেন্দ্রসমূহের মধ্যে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই এবং কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে দরজা জানালা জরাজীর্ণ অবস্থায় আছে। যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই এবং যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছোটোখাট মেরামত/সংস্কার প্রয়োজন তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নিজস্ব অর্থায়নে সংস্কার বা মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পত্র পাঠানো হয়েছে।'
এই প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্থাপনাগুলোর সংস্কার কার্যক্রমের অগ্রগতির তথ্য নির্বাচন কমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব তথ্য সংগ্রহ করে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
যেসব কর্মকর্তার কাছে এই চিঠি পাঠানো হয়েছে তারা হলেন—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ