ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবারও সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত থাকবে
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবারও তারা কর্মসূচি অব্যাহত রাখবেন। আলোচনার আমন্ত্রণ না পেলে আন্দোলনে নতুন দাবি যুক্ত করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার (১৬ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
তিনি বলেন, “সরকার আমাদের সঙ্গে সাপলুডু খেলছে। আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই গোপনে উপদেষ্টা পরিষদ থেকে কালো অধ্যাদেশ পাস করিয়ে নেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি।”
ঐক্য ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আগে এই অধ্যাদেশ নিয়ে সম্মেলনের পর সরকার বিশেষ প্রণোদনা ভাতা দেয়, যা আন্দোলনকারীদের মতে ‘ফাঁকিবাজি ভাতা’ এবং ‘বিশেষ প্রতারণা’।
নুরুল ইসলাম আরও বলেন, “সরকার বারবার প্রতারণা করছে। একটার পর একটা ঘোষণা দিয়ে আমাদের ধোঁকা দিচ্ছে। আমরা এসব প্রলোভনে পা দেব না। আলোচনা না হলে বিভাগীয় পর্যায়ে সম্মেলন আহ্বান করা হবে।”
তিনি অভিযোগ করেন, “প্রজ্ঞাপনে বলা আছে—অধ্যাদেশ জারির আগে আলোচনা করতে হবে। অথচ এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো সংলাপ হয়নি। আজ আমরা রোদে পুড়ে আন্দোলন করছি, আর আপনারা এসিতে বসে আছেন।”
তিনি আরও জানান, মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় সচিবালয়ের বাদামতলায় ফের কর্মসূচি পালন করা হবে। প্রতিটি মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে কর্মীরা উপস্থিত হবেন।
নুরুল ইসলাম বলেন, “আমরা কোনো সংশোধন, পরিবর্তন বা পরিবর্ধন চাই না। আমরা চাই এই কালো অধ্যাদেশ সম্পূর্ণ বাতিল করা হোক। সরকার যদি আমাদের আন্দোলনকে অবজ্ঞা করে, তাহলে দাবির সঙ্গে আরও নতুন দাবি যুক্ত হবে।”
শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অধ্যাদেশ বাতিল হলে আমরা ঘরে ফিরে যাব। কিন্তু যদি আমাদের আগুন নিয়ে খেলা করতে চান, তাহলে আমরাও এমন খেলা খেলব যাতে আপনারা ঘরে ফিরতে না পারেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ