ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
উদ্দীপনে দুর্নীতি, সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের এনআইডি ব্লক
ঢাকার একটি আদালত বেসরকারি এনজিও ‘উদ্দীপন’-এর সাবেক চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে স্থগিত এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন।
দুর্নীতির একটি মামলার তদন্ত চলাকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।
নিষেধাজ্ঞার আওতায় আসা বাকি ব্যক্তিরা হলেন—উদ্দীপনের সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, সাবেক কোষাধ্যক্ষ ড. মো. গোলাম আহাদ, সদস্য মো. মাহবুবুর রহমান, মো. নজরুল ইসলাম খান, নাহিদ সুলতান, ভবতোষ নাথ, ডা. আবু জামিন ফয়সাল, শওকত হোসেন এবং সাবেক নির্বাহী পরিচালক বিদ্যুত কুমার বসু।
দুদকের উপ-সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, আসামিরা এনজিওতে দায়িত্ব পালনকালে পরস্পর যোগসাজশে ক্ষুদ্রঋণ আইন লঙ্ঘন করে প্রায় ১৩ কোটি ৪৫ লাখ টাকার বেশি অর্থ অনুমোদন ছাড়াই গোল্ডব্রিকস ও ব্যাটারি প্রকল্পে বিনিয়োগ দেখিয়ে আত্মসাৎ করেছেন। এই অর্থ কৌশলে স্থানান্তর করা হয় ব্যক্তিগত লাভের জন্য। মামলাটি বর্তমানে দুদকের তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে আসামিদের বিদেশ যাত্রা বন্ধ ও এনআইডি সাময়িকভাবে ব্লক করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী