ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
ইসরায়েলের আকাশ দখলে ইরান, তেল আবিবে আ-ত-ঙ্ক
ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ জুন) রাত থেকে শুরু হওয়া এই হামলাগুলোকে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এমনটাই জানানো হয়েছে।
যদিও ইসরায়েলে কড়া সেন্সরশিপ চালু রয়েছে। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইরানি হামলার ভিডিও। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বেঞ্জুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এই হামলার দায়িত্ব স্বীকার করে জানায়, এটি ইসরায়েলের বিরুদ্ধে চলমান ‘শাস্তিমূলক প্রতিরোধ অভিযানের’ অংশ।
এর আগে, ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার দুই সহযোগী হাসান মোহাক্কেক ও মোহসেন বাকেরি নিহত হন। এ ঘটনার প্রতিশোধ নিতে ইসরায়েলের একাধিক গোয়েন্দা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
ইসরায়েলি গণমাধ্যম আরও জানায়, ইয়েমেন থেকেও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
উল্লেখ্য, ১৩ জুন ভোরে কোনো আগাম সতর্কতা ছাড়াই ইসরায়েল ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে ভয়াবহ হামলা চালায়। আবাসিক এলাকায় চালানো ওই হামলায় অনেক সাধারণ মানুষ ও সামরিক কর্মকর্তা নিহত হন।
এই ঘটনার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি নতুন সামরিক কমান্ডার নিয়োগ দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন, “ইসরায়েলের জন্য দিনগুলো অন্ধকার হতে যাচ্ছে।”
তার বক্তব্যের পরপরই ইরান তেল আবিব, জেরুজালেম ও হাইফাসহ ইসরায়েলের প্রধান শহরগুলোতে পাল্টা আক্রমণ শুরু করে। ইসরায়েলি নাগরিকদের অনেকেই এখন বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। যার ফলে জনজীবনে চরম অচলাবস্থা নেমে এসেছে।
ইরানি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এই প্রতিরোধ অভিযান যতদিন প্রয়োজন ততদিন চলবে। এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো আভাস পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট