ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল—এই চার মাসে মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৯.৩৩ শতাংশ যা অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে।
এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস (OTEXA)। সংস্থার হালনাগাদ তথ্য অনুযায়ী, এ সময় যুক্তরাষ্ট্রে মোট পোশাক আমদানি হয়েছে ২ হাজার ৬২১ কোটি ৮০ লাখ ডলারের যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৬৫ শতাংশ বেশি।
রপ্তানির পরিমাণে এখনো ভিয়েতনাম সবার শীর্ষে রয়েছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মার্কিন বাজারে দেশটি রপ্তানি করেছে ৫০৮ কোটি ৯১ লাখ ডলারের পোশাক যা বছরে প্রবৃদ্ধির হারে ১৬.০৬ শতাংশ। অন্যদিকে চীনের রপ্তানি বেড়েছে মাত্র ০.৬৬ শতাংশ, দাঁড়িয়েছে ৪৩৫ কোটি ৭৬ লাখ ডলারে।
প্রবৃদ্ধির হারে বাংলাদেশ সবার আগে। একই সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ২৯৮ কোটি ৩১ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে যা প্রবৃদ্ধির হারে ভিয়েতনামের দ্বিগুণেরও বেশি।
বাংলাদেশের পর রপ্তানি প্রবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ভারত (২০.৩০%), এরপর রয়েছে পাকিস্তান (১৯.৭৯%) ও কম্বোডিয়া (১৯.৫৭%)। ইন্দোনেশিয়াও ভালো করছে। তাদের প্রবৃদ্ধি ১৫.৬০ শতাংশ যা মোট রপ্তানি আয় ১৬০ কোটি ১১ লাখ ডলারে দাঁড়িয়েছে।
সবমিলিয়ে রপ্তানির পরিমাণে এখনো শীর্ষে না থাকলেও প্রবৃদ্ধির হারে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান এখন সবচেয়ে উজ্জ্বল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)