ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
দেশের রিজার্ভ বাড়ল, অর্থনীতিতে খানিকটা স্বস্তি
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে আবারও। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ১৫ জুন (রোববার) পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৬.১৫ বিলিয়ন মার্কিন ডলারে, যা ২ হাজার ৬১৫ কোটি ডলারের সমতুল্য।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, একই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২০.৮৬ বিলিয়ন ডলার (২ হাজার ৮৬ কোটি ৩৮ লাখ)।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ২৬.১৫ বিলিয়ন ডলারে।
এর আগে ২৭ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ২৫.৮০ বিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম৬ অনুযায়ী হিসাব ছিল ২০.৫৬ বিলিয়ন ডলার। তারও আগে, ২২ মে গ্রস রিজার্ভ ছিল ২৫.৬৪ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুসারে ২০.২৭ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণ করা হয় আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম৬ অনুযায়ী। এই প্রক্রিয়ায় স্বল্পমেয়াদি দায় এবং বিভিন্ন অর্থনৈতিক দায়বদ্ধতা বাদ দিয়ে রিজার্ভের পরিমাণ হিসাব করা হয়।
এদিকে, চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠিয়েছেন প্রায় ১১৫ কোটি ডলার (১১৪ কোটি ৯০ লাখ), যা টাকার অঙ্কে প্রায় ১৪ হাজার ৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১৪ জুন পর্যন্ত দেশে মোট ২৮.৬৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৬৪ বিলিয়ন ডলার বেশি। ২০২৩-২৪ অর্থবছরের এ সময় রেমিট্যান্স এসেছিল ২৩.০২ বিলিয়ন ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ