ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরানের হামলায় ভন্ডুল নেতানিয়াহুর ছেলের বিয়ে
ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্পা হামলা চালিয়েছে ইসরায়েলে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত হয়ে গেছে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সোমবার (১৬ জুন) প্রধানমন্ত্রীর পুত্র এভনের নেতানিয়াহুর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
টাইমরেস খবরে বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিয়ের আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্ত না হওয়ার বিষয়টি তুলে ধরে বিরোধীরা ক্ষোভ প্রকাশ করে, যা সরকারের ওপর চাপ বাড়িয়েছিল।
এরই মধ্যে শুক্রবার ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়। অভিযানের লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এর পাল্টা জবাবে ইরানও হামলা শুরু করে। এতে ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা সৃষ্টি করে। বোমা হামলার সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়।
প্রতিবেদনে বলা হয়, তেলআবিব থেকে ৩০ কিলোমিটার উত্তরে কিবুৎজ ইয়াকুমে এভনের নেতানিয়াহুর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার কিবুৎজ ইয়াকুমের ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করতে বাধ্য হন নেতানিয়াহু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ