ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা জানালেন সিইসি
নির্বাচন যেকোনো সময়, ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে, তবে এ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, ভোটের তারিখ এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। নির্বাচনের তফসিল ভোটের প্রায় ৫০ থেকে ৬০ দিন আগে ঘোষণা করা হয়। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কমিশন।
তিনি জানান, ভোটার তালিকা প্রায় চূড়ান্ত। ভোটার তালিকা আইনে কিছু সংশোধন আনতে হবে। এছাড়াও দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সামনে।
সিইসি বলেন, এখনো নির্বাচনের তারিখ সম্পর্কে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমরা সরকারের অবস্থান বুঝে তারপর তারিখ নির্ধারণ করব। নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষমতা আরপিওতে আমাদের দেওয়া হয়নি, আমাদের কাজ তফসিল ঘোষণা করা।
ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের সম্ভাব্য ভোটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের প্রস্তুতি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময় মাথায় রেখেই চলছে। এখন সব চিন্তার কেন্দ্রে নির্বাচন এবং প্রস্তুতিই আমাদের একমাত্র অগ্রাধিকার।
লন্ডন সফরের পর রাজনৈতিক আলাপ এবং নির্বাচন নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের কাছ থেকে কোনো তারিখ জানানো হলে আমরা তা অনুযায়ী নির্বাচন পরিচালনার প্রস্তুতি নেব। তবে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কিছু রাজনৈতিক দলের প্রশ্ন তোলার বিষয়ে সিইসি বলেন, সমালোচনাকে স্বাগত জানাই। আমাদের কর্মকর্তাদের বলেছি রাজনৈতিকভাবে সচেতন থাকুন, তবে দলীয় রাজনীতিতে জড়াবেন না। আমরা কোনো পক্ষের হয়ে কাজ করি না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী