ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আবু সাঈদ হ’ত্যা: তদন্ত শেষের সময়সীমা নির্ধারণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে। আগামী ১৪ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
রোববার (১৫ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন এস এম মঈনুল করিম। তিনি জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যে তা সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে।
এ মামলায় অভিযুক্ত চারজনকে সকালে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা এমরান চৌধুরী আকাশ।
গত ৯ এপ্রিল এই মামলায় চার আসামিকে হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ১৫ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল, যা সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই করা হলো।
প্রসিকিউশনের তথ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন আমির হোসেন ও সুজন চন্দ্র রায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আকাশ-সহ আরও কয়েকজন অভিযুক্তদের ইন্ধন জুগিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ