ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি বাড়ছে। সামরিক স্থাপনার পাশাপাশি ধ্বংস হচ্ছে বেসামরিক অবকাঠামোও। এই সংঘাত ঘিরে পুরো অঞ্চলজুড়ে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। উদ্বেগে বিশ্বের বিভিন্ন দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ বেশ কিছু দেশ ইসরায়েলকে এই উত্তেজনার জন্য দায়ী করে অবিলম্বে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইরানকেই সংঘাতের মূলে দেখছে একটি পক্ষ।
এ পরিস্থিতিতে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে। তেহরানকে সংঘাত থামাতে চাপ দিচ্ছে দেশগুলো।
রয়টার্সের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনার লক্ষ্যে এই তিন ইউরোপীয় দেশ ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেন, ইসরায়েল-ইরান সংঘাতে শান্তির পথ খুঁজতে তিনি কাজ করছেন। তবে তিনি উল্লেখ করেন অতীতে ইরান গঠনমূলক আলোচনার সুযোগ গ্রহণে ব্যর্থ হয়েছে।
জার্মান ব্রডকাস্টার ARD-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়াদেফুল বলেন, "আমি আশা করি এবার তা সম্ভব হবে। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত। আমরা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবিলম্বে সংলাপে বসার আহ্বান জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "এই সংঘাত নিরসনের জন্য এ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ইরান যেন অঞ্চল, ইসরায়েল রাষ্ট্র বা ইউরোপের জন্য কোনো হুমকি না হয়ে ওঠে—এটাই আমাদের লক্ষ্য।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)